রাজশাহীতে আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজের উদ্বোধন

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:১৮:০৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

বুধবার (১ জুলাই) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পার্ক ও রেস্ট হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ভূমিমন্ত্রী পার্কের রেস্ট হাউজ চত্বরে একটি কৃষ্ণচূড়া চারা রোপণ করেন এবং পার্কের বিভিন্ন স্থাপনা ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার নাঈমুল হাছান এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনের মাধ্যমে নগরবাসীর জন্য বিনোদন ও অবকাশযাপনের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]