রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নবায়নযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবনী চ্যালেঞ্জ শীর্ষক ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রুয়েটের ইনোভেশন হাবে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত দলগুলো বায়ু দূষণ এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সম্পর্কিত অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রোটোটাইপ, গবেষণা পোস্টার এবং হার্ডওয়্যার প্রকল্প উপস্থাপন করে। পরিবেশে উত্থাপিত প্রজেক্টের সমাধানগুলোর বিশেষজ্ঞ বিশ্লেষণ, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অ্যাডভাইজার ও ইইই বিভাগের প্রধান ড. মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে বক্তারা জানান, এই উদ্যোগটি বাংলাদেশের পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। এক্ষেত্রে ধারণাগত সবুজ প্রযুক্তি নকশাকে পরিমাপযোগ্য, বাস্তব-বিশ্ব জলবায়ু সমাধানে রূপান্তরে যুব-নেতৃত্বাধীন একাডেমিক প্রকৌশল সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।