দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১৮:৫৪ অপরাহ্ন
বাড়ির মালিকের বাসায় মোবাইল ও টাকা চুরির অভিযোগে ভাড়াটিয়া দুই তরুণীর চুল কেটে দেয় এলাকাবাসী। এ ঘটনায় এক তরুণীর করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বাড়ির মালিক ও তার স্ত্রী।

সোমবার (২৯ জুন) রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, পুরাতন বান্দুরা গ্রামের মো. ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া দুই তরুণীকে মোবাইল ও টাকা চুরির দায়ে সোমবার সন্ধ্যায় আটক করে ইব্রাহীমসহ ওই গ্রামের লোকজন। এরপর তাদের মারপিট করে চুল কেটে দেওয়া হয়। এ ঘটনার ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীকে উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক ও তার স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় গভীর রাত পর্যন্ত উভয়পক্ষ থানায় অবস্থান করে। পরে নির্যাতন ও চুল কাটার ঘটনায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন এক তরুণী। ওই মামলায় মো. ইব্রাহীম ও তার স্ত্রী আয়শা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় নামে-বেনামে আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ গণমাধ্যমকে বলেন, চুরির বিষয়ে ভুক্তভোগী মামলা না দিয়ে দুই তরুণীকে ধরে চুল কেটে বেআইনি কাজ করেছেন। ঘটনাটি এলাকাবাসী ও সচেতন মহলের কাছে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পরে এক তরুণীর অভিযোগে মামলা নিয়ে বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]