নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৮:২৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৮:২৬:০০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মতিহার ও পবা থানা পুলিশ। 

সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৬টার দিকে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকা ও  ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে পবা থানার শিরোলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ১৪৫ টাকা জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো, মোছাঃ রাজিয়া বেগম (৩৬), সে মহানগরীর মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকার মোঃ বাবু হোসেনের স্ত্রী, মোঃ আজম মাহমুদ (৩০), সে পবা থানার শিরোলিয়া গ্রামের মৃত নুরুজ্জামান ওরফে ভুলুর ছেলে ও মোঃ ইমদাদুল হক (৩০), সে একই গ্রামের মোঃ ওমর আলীর ছেলে ।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

এ ব্য়পারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]