নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০লিটার বাংলা চোলাই মদ ও ৩০পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে| সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়| এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়| এসময় উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই ডাঙ্গাপাড়া এলাকা থেকে জুয়েল জোসেন (৩০) নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়| আটককালে তার নিকট থেকে ৩০পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়| এঘটনায় রাতেই জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| জুয়েল মিরাট ধনপাড়া গ্রামের দেলু মোল্লার ছেলে|
এছাড়া মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০লিটার বাংলা চোলাইমদসহ শরিফ উদ্দীন (২৮) নামে মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে| আটক শরিফ নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে| পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শরিফসহ কয়েকজন প্লাস্টিকের জারে ৪০লিটার বাংলা চোলাই মদ নিয়ে এসে বিক্রির জন্য অপেক্ষা করছিল| এসময় তাকে আটক করা হয়|
এঘটনায় শরিফসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে|