জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" (এক শিশু, একটি গাছ) কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দেশব্যাপী একযোগে শুরু হওয়া ৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় অভিযানের অংশ হিসেবে বিকাল ৩ টায় স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি'র প্রতিনিধি উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা ছাত্রদলের আহবায়ক ও ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিন্টু, ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক সদস্য খাইরুজ্জামান সিটু, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়তে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত। "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" স্লোগানকে হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্ম পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি—এই তিন প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা রোপণ ও তা রক্ষণাবেক্ষণের শপথ নেয়।