নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:১২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:১২:৪২ অপরাহ্ন
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর তাসকিয়া আক্তার নামে ৭ বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠ হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গত ২৫ জুন বেলা ১১টার দিকে মধ্যনগর গ্রামের মামুন মিয়ার ৭ বছরের মেয়ে তাসকিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে থানায় জিডি করে মেয়েটির পরিবার। পরিবারসহ পুলিশ এলাকার বিভিন্ন স্থানে মেয়েটির সন্ধান করেও পায়নি।

সোমবার সকালে বালুয়াকান্দির চরে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করে ও থানার পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহটির ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]