মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৫৮:১১ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুর থানা এলাকায় র‍্যাব-৫ এর অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় এক সহযোগী পালিয়ে যায়।

রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ নায়েব আলী (৪৩), সে মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকার বাসিন্দা। 

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক|

তিনি জানান, রবিবার রাতে কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় জনৈক মোঃ শহীদুল্লাহ’র (রাজু) লাল গোলাপ সমবায় সমিতি লিঃ-এর অফিস কক্ষে অভিযান চালিয়ে মাদক কারবারী নায়েব আলীকে গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবে উপস্থিতি টের পেয়ে সহযোগী মোঃ শহীদুল্লাহ (রাজু) (৫৫) পালিয়ে যায়। পরে মাদক ও জাল টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিলো।

এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]