রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন ) দুপুর সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার সরকারি লেকের ধারে অভিযান পরিচালনা করে মো. অনিক (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত ফিরোজ কবিরের ছেলে। তার স্থায়ী ঠিকানা রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার উপশহর এলাকায়।
পুলিশ জানায়, মাদকসেবনের অপরাধে আটক অনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং-৮৫/২৬, তারিখ-২৭ জুন ২০২৬-এর ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাফর আহাম্মদ।
বিচার শেষে আদালত মাদকসেবনের অপরাধে মোঃ অনিককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।