রাজশাহীতে বিএসটিআই অনুমোদন ছাড়া কেক ও চকলেট বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৩৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৩৬:১০ অপরাহ্ন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়া জন্মদিনের কেক ও চকলেট বিক্রির অভিযোগে রাজশাহীতে একটি কেক ও পেস্ট্রি শপকে জরিমানা করা হয়েছে।

রোববার (বিকেল ৪টা) রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং বৈধ আমদানি ছাড়াই বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়ায় মিঃ ব্রাইট কেক অ্যান্ড পেস্ট্রি শপকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]