রাজশাহী বধির ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:১০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:১০:৩৭ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বধির ফোরামের নেতৃবৃন্দ।

রোববার দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসকের দপ্তর কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বধির ফোরামের আয়োজনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী বধির ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানসহ সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বধির ফোরামের সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি সুদীপ্ত রায় বাপ্পা, ক্রীড়া সম্পাদক মোঃ তফিকুর রহমান শ্যামল, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ ওয়াকি তানিমসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]