নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৩৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৩৬:২৭ অপরাহ্ন
পারিবারিক কলহে নাটোরের সিংড়ায় মনজিল (৬০) নামের এক ভ্যান চালক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নীলচড়া বিলের একটি আমগাছে থেকে রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ভ্যান চালক উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারী গ্রামের মৃত কেফাতুল্লাহ প্রামাণিকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ভ্যান চালক মনজিলের দুই বউ। পারিবারিক কলহের জেরে বাড়ির পাশে নীলচড়া বিলে একটি আমগাছে ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]