রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মোঃ মাজদার আলী (৪৪), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চন্দ্রিমা থানার কালচিকা গ্রামের একটি বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ১৮কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ মাজদার আলী, সে ওই এলাকার মৃত আঃ মালেক ভান্ডারীর ছেলে।
শুক্রবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মাজদার আলীর বসতবাড়ি থেকে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।