রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় কার্যনির্বাহী কমিটির পরিচিতি, মনোনিত সদস্য নির্ধারণ, ব্যাংক হিসাব পরিচালনা, প্রশিক্ষণ রুম ব্যবহার, রক্ত কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়, যুব রেড ক্রিসেন্ট গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, সদস্য ডাঃ মোঃ ওয়াসীম হোসেন, সদস্য এ্যাডভোকেট জমসেদ আলী, সদস্য সদিদ মোঃ সদরুল্লাহ, সদস্য প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান খান মুক্তা, সদস্য প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার শেখ কান্তা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]