নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:২৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:২৩:৫৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ মোঃ বেলাল হোসেন সুইট (৩৮), নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৪ জুন) বিকেলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন কাদিরগঞ্জ এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময়  তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ইসকাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। 

গ্রেপ্তার মোঃ বেলাল হোসেন সুইট (৩৮), সে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার মোঃ শাহজামানের ছেলে ।

আরএমপি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত  ইসকাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলেও জানিয়েছে।

এ ব্যপারে গ্রেপ্তার বেলাল হোসেন সুইটের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]