জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। আগামী ২৮ জুন সারাদেশের মতো রাজশাহী মহানগরীতেও এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। কর্মসূচি সফল করতে ৩৮৪টি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
এ সময় রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।