নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে?

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:১৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:১৮:৫৬ অপরাহ্ন
স্কটল্যান্ড ম্যাচের আগে আশা এবং আশঙ্কা, দু’রকম কথাই শোনালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। এক দিকে তিনি জানালেন, নেমার ফিট। ৯০ মিনিট খেলার জন্য তৈরি তিনি। অন্য দিকে বললেন, রাফিনহাকে পাওয়া যাবে না। তাঁর জায়গায় খেলানো হবে অন্য ফুটবলারকে।

হাইতি ম্যাচে দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাননি নেমার। একা একাই অনুশীলন করেছিলেন। দিন দুয়েক আগে দলের সঙ্গে আবার অনুশীলন শুরু করেছেন। স্কটল্যান্ড ম্যাচের আগে আনচেলোত্তি বলেন, “নেমার খেলার মতো অবস্থায় রয়েছে। গত সপ্তাহে খুব ভাল অনুশীলন করেছে। ও ফিট এবং খেলতে তৈরি। ওকে ফিরতে দেখে আমরা খুশি। খুব ভাল ফুটবলার ও। বিরতির পরে খেলতে পারে। আবার ৯০ মিনিটও খেলতে পারে। কঠোর পরিশ্রম করেছে নেমার।”

আনচেলোত্তি আরও বলেন, “নেমারের মানসিকতা দেখেও ভাল লাগছে। ওর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ভাল ফুটবলার, ভাল সতীর্থ। খেলার প্রতি অত্যন্ত মনোযোগী। যত দ্রুত সম্ভব ওকে খেলাতে চাই। আমি নিজেও খুব খুশি। কারণ নেমারের মতো ফুটবলার অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে খেলতে নামে।”

হাইতি ম্যাচে ৪০ মিনিটের মাথায় চোট পেয়েছিলেন রাফিনহা। তাঁকে তুলে নিতে হয়। একটি বার্তায় রাফিনহা জানিয়েছেন, নিজের যাবতীয় শক্তি কাজে লাগিয়ে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করবেন। আনচেলোত্তি বলেছেন, “আমরা চাইছি সেরা দল নিয়ে ভাল একটা ম্যাচ খেলতে। ফরোয়ার্ডদের নিয়েও একই কথা বলব। রাফিনহার জায়গায় কে খেলবে সেটা স্পষ্ট জানি। কার্ড নিয়ে ভাবার দরকার নেই।”

মুখে না বললেও রায়ানকেই প্রথম একাদশে রাখতে পারেন রাফিনহা। আনচেলোত্তির মতে, রায়ান ‘ভাল খেলছেন’ এবং তাঁর মধ্যে ‘অনেক প্রতিভা আছে’।

আনচেলোত্তি সমালোচিত হচ্ছেন এনদ্রিককে না খেলানোর কারণে। শোনা গিয়েছে, এনদ্রিক নাকি ব্রাজ়‌িলের কোচের পছন্দের ফুটবলার নন। যদিও আনচেলোত্তি বলেছেন, “এনদ্রিক সব ম্যাচে খেলতে পারে। পরের ম্যাচেও খেলতে পারে। যে কোনও সময়ে ওকে নামাতে পারি। সেই ক্ষমতা ওর আছে। সমর্থকেরা চাইছেন এনদ্রিকের খেলা দেখতে। কিন্তু নেমারও দলে আছে। তা হলে ওঁরা নেমারকে সমর্থন করবেন, না কি এনদ্রিককে? আমার মনে হয় দু’জনের পাশেই থাকা উচিত।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]