রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৬:৩২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৬:৩২:১৯ অপরাহ্ন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আওতাধীন জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জেইএএস) এর এডিটরিয়াল বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভা সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। 

সভায় ১৬টি গবেষণাপত্রের অনুমোদনের বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও রুয়েটে গবেষকবৃন্দের চলমান গবেষণাপত্রের পরিধি ও বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, তওই কৌশল বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন, ভারপ্রাপ্ত কম্পট্রোলার শেখ মো. ফয়সাল আরেফিন।  এর আগে একই সভাকক্ষে গবেষণা মূল্যায়ন কমিটির ৩০ তম সভা অনুষ্ঠিত হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]