রাজশাহী মহানগরীতে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (রাত ১১টার দিকে) নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ সাগর আলী (২৬), মোঃ মোয়াজ্জেম আলীর ছেলে মোঃ রাজিব আলী (২২), মৃত সাঈদের ছেলে মোঃ শিহাব আলী (২১)। পলাতক আসামিরা হলো: মতিহার থানাধীন চরসাতবাড়িয়া গ্রামের মোঃ মোজাহার আলীর ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫) ও মোঃ ইব্রাহিম আলী (২২)।
বুধবার সকাল ১১টায় মতিহার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| এ দিন দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।