মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১০:০৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১০:১২:৩৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (রাত ৯টার দিকে) সাংবাদিক শাহরিয়ার অন্তুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল থানায় গিয়ে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজিব আলী সরকার (রাতুল), মোজাম্মেল হক (জিবিসি বাবু), মোঃ লিয়াকত আলীসহ আরও কয়েকজন সাংবাদিক, যাদের মধ্যে তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাক্ষাৎকালে সাংবাদিকরা নবাগত ওসির সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন। তারা থানার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দেন।

এ সময় ওসি মাছুমা মুস্তারী সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ এই শুভেচ্ছা বিনিময় শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]