অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৯:৪০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৯:৪০:২৬ অপরাহ্ন
রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পৌর শহর মুখর হয়ে ওঠে।

উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন ও সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভিন্নতা থাকতেই পারে, তবে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি চর্চার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন যুবদল নেতা মহসিন আলী, আনোয়ার হোসেন, হারুন উর রশীদ, দেলোয়ার হোসেন, আবু সাইদ, শাহিন আলম, নবাব আলী, মাসুদ রানা, হোসেন আলী, ছাত্রদল নেতা কাজিমুল ইসলাম, মো. মুসাবসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।নকর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অপপ্রচারনির্ভর রাজনীতি পরিহারের আহ্বান জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]