বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ করে কিশোর

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:৩৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:৩৬:২৫ অপরাহ্ন
জামালপুরে বিস্কুট খাওয়ানোর কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ প্রদান করেন।

আটকাদেশপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। 

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকায় বসবাসরত সাত বছরের শিশু কন্যা সন্ধ্যায় নিজ বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে যায়। এ সময় বিস্কুট বিস্কুট খাওয়ানোর কথা বলে সাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে রাখে জাহিদুল ইসলাম নামে (১৭) এক কিশোর। পরে স্থানীয়রা জাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।।

এ ঘটনায় ওই শিশুর বাবা জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় আসামির অনুপস্থিতিতে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক আবদুর রহিম আসামী জাহিদুল ইসলামকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]