নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ১২ বোতল নেশা জাতীয় মাদক 'স্ক্যাফ' সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১২ বোতল 'স্ক্যাফ' উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ আঃ রশিদ (৬৫), তিনি উপজেলার সিংড়া উজিরপুর গ্রামের মৃত তোরাব আলী মন্ডলের ছেলে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।