বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:১১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:১১:৩১ অপরাহ্ন
বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আঃ জলিলকে (৫২) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৮, বরিশালের যৌথ আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, বরগুনা জেলার পাথরঘাটা থানার মামলা নং-০২, তারিখ ১৩ জুন ২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ২নং এজাহারভুক্ত পলাতক আসামি আঃ জলিল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ তারিখ রাত পৌনে ১০ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৮, বরিশালের একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আঃ জলিল বরগুনা জেলার পাথরঘাটা থানার গহরপুর গ্রামের ফয়জুদ্দিনের ছেলে। তিনি হত্যা মামলার ২নং এজাহারভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে র‌্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]