চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:৩৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:৩৬:১১ অপরাহ্ন
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ এর সৌজন্যে এবং বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় গত ১৫ জুন অনুষ্ঠিত, ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টায়, শাহ্ মখদুম কলেজ প্রাঙ্গনে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সাবেক  উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয়; ডঃ ওয়াসিম হোসেন, সভাপতি ডক্টর  এসোসিয়েশন  রাজশাহী, অ্যাডভোকেট এনামুল হক, সভাপতি, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন; ড. প্রকৌ: মোঃ জাকির হোসেন খান, সভাপতি, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা; রেজাউল  করিম  রাজু, সিনিয়র  সাংবাদিক; ড. কামরুজ্জামান, কবি মোস্তাক হোসেন, শামসুর রাহমান শরীফ, মোঃ ওবায়দুল্লাহ, রুহুল হাসান পলাশ প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এবং আয়োজক হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইফাত আরা। 

প্রতিযোগিতায় শিশুরা অসাধারণ ভাবে মৃতপ্রায় পদ্মা নদীর চিত্র তুলে ধরে। বর্তমানে শুস্ক মৌসুমে অবৈধ ফারাক্কা বাঁধের জন্য রাজশাহী অঞ্চলের  পদ্মা নদী তাঁর নায্য হিস্যার পানির অভাবে প্রায় শুকিয়ে থাকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]