রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১০:৪৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১০:৪৮:৩৯ অপরাহ্ন
 ১৮ জুন বৃহস্পতি বার বিকেল সাড়ে ৪টা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) গণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় অপরাধ দমন, মামলা তদন্তের মানোন্নয়ন এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, একই মামলার বিচার একাধিক আদালতে চলমান থাকলে পৃথক পৃথক জব্দ তালিকা প্রস্তুত, মাদক মামলার জব্দ তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন, চার্জশিট ত্রুটিমুক্তভাবে প্রস্তুতকরণ এবং তদন্তগত ত্রুটির কারণে মামলার রায় যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

এছাড়াও সাধারণ জনগণ যেন ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত পাবলিক প্রসিকিউটরগণ বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]