রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১১:০৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১১:০৩:২৬ অপরাহ্ন
রাজশাহী নগরীতে তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৪ জুন রাত সোয়া ১০টায় দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ২ নং সেক্টর এলাকার মো. বাবু (৩০), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার মো. সানি (১৯) এবং একই এলাকার মো. আশরাফুল (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]