তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১১:৪২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:৪২:২৯ অপরাহ্ন
রাজশাহীর তানোরে 'হারবে দারিদ্র্য জিতবে মানবতা"প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সীর পরিবার তানোরের সেই মেধাবী শিক্ষার্থী মাহমুদার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর হাটের চা দোকানীর মেয়ে জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদার লেখা-পড়ার সহযোগিতার জন্য তার পরিবারকে আর্থিক সহযোগীতা করেন শরিফ উদ্দিন মন্সী। 

জানা গেছে, রোববার (১৪জুন) বিকেলে কৃষ্ণপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাবার হাতে আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেন শরিফ উদ্দিন মুন্সী।

এ সময় তার সঙ্গে  ছিলেন তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা, পাঁচন্দর ইউপি বিএনপির সম্পাদক আব্দুল গাফ্ফার এবং পাঁচন্দর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা মাইনুল ইসলামপ্রমুখ। এর আগে শনিবার  স্থানীয় সাংসদ অধ্যাপক মজিবুর রহমান তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এর আগে তানোর মাদারীপুর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেন 'আহম্মদ চ্যারেটির পক্ষ থেকে একটি কংকাল প্রদানের আশ্বাষ দেযার পাশাপাশি তাকে আর্থিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের চা দোকানীর মেয়ে এ বছর জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ হয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারনে তার পরিবার লেখাপড়ার খচর যোগানো নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

এবিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে একাধিক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি সহযোগীয় এগিয়ে আসছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]