‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: ট্রাম্পকে আরিয়ানা গ্রান্ডে

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৫:৪৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৫:৪৫:১৮ অপরাহ্ন
মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তার গান ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের একটি প্রচারমূলক ভিডিওতে তার গান ব্যবহারের পর তিনি এই প্রতিক্রিয়া জানান। 

সম্প্রতি এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অভিবাসনবিরোধী অভিযানে ফেডারেল কর্মকর্তাদের মানুষকে গ্রেপ্তার ও হাতকড়া পরানোর দৃশ্য দেখানো হয়। ভিডিওটির পটভূমিতে ব্যবহার করা হয় আরিয়ানা গ্রান্ডের জনপ্রিয় গান ‘বাই’।

ভিডিওটি প্রকাশের পর মার্কিন পপ গায়িকা, গ্র্যামি পুরস্কার বিজয়ী ও একাডেমি পুরস্কারের (অস্কার) জন্য মনোনীত অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১১ জুন) টিকটকে হোয়াইট হাউসের ওই ভিডিওর কমেন্ট বক্সে আরিয়ানা গ্রান্ডে লিখেন, এই বর্বর, অমানবিক ও জঘন্য কাজের সঙ্গে আমার গান আর কখনো ব্যবহার করবেন না।

গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভিডিওটি থেকে গানটি সরিয়ে ফেলার জন্য তার টিম দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে, আরিয়ানার মন্তব্যের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন, নিরীহ নাগরিকদের ক্ষতিগ্রস্ত করা অপরাধীদের কর্মকাণ্ডই প্রকৃতপক্ষে অমানবিক ও জঘন্য।

এর আগেও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন আরিয়ানা গ্রান্ডে। গত বছর তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ট্রাম্পকে ভোট দেওয়া ব্যক্তিদের কাছে জানতে চেয়েছিলেন, তার পুনর্নির্বাচনের পর তাদের জীবনে কী পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সরকারি পদক্ষেপ ও নীতির প্রচারে জনপ্রিয় গান ব্যবহার করে নিয়মিত ভিডিও প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। তথ্যসূত্র: রয়টার্স 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]