​চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:১২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:১২:৩৭ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় পেপসি কোলার বিপরীতে খাজা মোটর পার্টস দোকানের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।

চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানো হলে এর আরোহী রিমন ধর (২৮)-কে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

পরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল থেকে মোট ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]