রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। অপর এক অভিযানে গাঁজাসহ গ্রেফতার এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত মঙ্গলবার (৯ জুন) রাতে কাশিয়াডাঙ্গার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ মাসুদ রানা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এরপর বুধবার (১০ জুন) বিকালে কাঁঠালবাড়িয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুম ওরফে লালনকে (৩৮) ৮গ্রাম গাঁজা গ্রেফতার করা হলে মোবাইল কোর্ট তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
মাদক ও অপরাধ দমনে নগরীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মুখপাত্র।