ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:৫৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:৫৬:১০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বিল্লাল মিয়া (৩৩)-কে ফেনী সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, সরাইল থানার মামলা নং- ৩৯, তারিখ ৩১ মে ২০২৬, দণ্ডবিধির ১৪৩/১৪৭/১১৪/৩০৭/৩২৬/৩২৫/৩০২/৫০৬/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল মিয়া ফেনী জেলার সদর মডেল থানাধীন মধ্য রায়পুরা এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১টায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের দুলাল মিয়ার ছেলে ।

এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]