আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১০:১২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১০:১২:৩২ অপরাহ্ন
জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে যাওয়ার পথে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় মুহতারাম সভাপতি লক্ষ কুটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রতিষ্ঠাতা সভাপতি: সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠন সিলেট।ভাইস প্রেসিডেন্ট: জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগ।ভাইস প্রেসিডেন্ট: কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড সিলেট বিভাগ।স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক বিকাল বার্তা ঢাকা। স্পেশাল রিপোর্টার: দৈনিক বিজয়ের কন্ঠ সিলেট। সাধারন সম্পাদক: ২৪ নং ওয়ার্ড বাংলাদেশ  আঞ্জুমানে আল-ইসলাহ সিলেট মহানগর।সাবেক: ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট।

সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।সাবেক: প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত শাহ্জালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট।উপদেষ্টা: হাবিবিয়া ওয়েলফেয়ার অরগানাইজেশান জকিগঞ্জ সিলেট,এর সমাজসেবক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

এক বিবৃতিতে দুধরচকী বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন সম্মানিত আলেম ও জনপ্রিয় ব্যক্তিত্বকে কোনো ধরনের বাধার মুখে পড়তে হওয়া দুঃখজনক ও নিন্দনীয়। মত ও পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কাউকে বাধাগ্রস্ত করা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরও বলেন, সিলেটের আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান প্রদর্শন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মাধ্যমেই সমাজে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]