রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ছয়জন মাদক কারবকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে নগরীর কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মজনু আলী (৩৮), সে নগরীর কাটাখালী থানার চক কাপাসিয়া এলাকার বাসিন্দা, রতন আলী (৪৫), সে শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা, একই এলাকার সাদরুল ইসলাম (৩৮), সাইদ আলী (৩৮), সে নগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা, আল-আমিন (২২), সে দক্ষিণ জামিরা এলাকার বাসিন্দা ও মেহেদী হাসান ওরফে হাসান (২৭), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার রাতে নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।