সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৪:১৫ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোতোয়ালী থানার মামলা নং-৪৫ (তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫), সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি মোঃ বেলাল (৩৪) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল বায়েজিদ বোস্তামী থানাধীন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বেলালের পিতার নাম মো. জাফর,সে চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানার আজিজিয়া মাদ্রাসা সড়ক, মোহরা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে মামলার ঘটনার বিস্তারিত বা হত্যাকাণ্ডের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]