নগরীতে শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৯:৫৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৯:৫৭:৫৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলমগীর (৪০)।

০৭ জুন দুপুর আনুমানিক আড়াইটার দিকে হড়গ্রাম এলাকার একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. রবিন (ছদ্মনাম) (১৩) বিদ্যালয় ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী মো. আজিজুল আলমগীরের প্রলোভনের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, আসামি তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান এবং সেখানে নিজের শয়নকক্ষে বলৎকারের চেষ্টা করেন।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]