রাজশাহী মহানগরীতে রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ বাড়ি গমন নিশ্চিত করনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং মহাব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে রাত্রিবেলা যেসব যাত্রী ট্রেন এবং বাসে যাতায়াত করেন তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়।
এই পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের রাত্রিবেলা রেলস্টেশনের নিকট এমন একটি জায়গার প্রয়োজন যেখানে যাত্রীগণ খুব সহজেই যেতে পারেন এবং তাদের গন্তব্যে পৌঁছার জন্য পুলিশের সহায়তা চাইতে পারেন। এক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ নিকট থেকে একটি কক্ষসহ স্থানের প্রয়োজন।
রোববার (৭ জুন) দুপুরবেলা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ফয়জুল কবির সাধারণ যাত্রীদের নিরাপদে বাড়ি গমন নিশ্চিত করার জন্য নিজে উদ্যোগী হয়ে রেলওয়ে মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চলের নিকট যান এবং এ বিষয়ে তার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও রাজশাহী রেলস্টেশনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্টেশন ও এর আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো : গাজিউর রহমান, পিপিএমসহ বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম)-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।