নওগাঁর রাণীনগরে তিন ব্যবসায়ীকে পথরোধ ও মারধর করে টাকা,মোবাইল ফোন ছিনকাইয়ের ঘটনার সাথে জরিত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ|
বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে| এরআগে বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটে|
ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীরা জানান,বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম,একই গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার ও রাণীনগর সদর বাজার এলাকার আনিছুর রহমান একটি অটো টমটম গাড়ী ভাড়া করে নাটোরে সুপারি ক্রয় করার জন্য যাচ্ছিলেন| এসময় ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে মুখোশধারী ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রায় ৪৫হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়| একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী উত্তম ও গৌতম একইস্থানে পৌছলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে রক্ষা পায় | এঘটনায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন| মামলার প্রেক্ষিতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে| অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসাহাক আলীর ছেলে খোকন মন্ডল(৩৫),গোনা মধ্যপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে রাজু সরদার (২৫) ও বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাদির (৪০) কে গ্রেফতার করে|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ছিনতাইয়ের ঘটনায় বুক্তভোগী রাফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন| মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে| গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে|