মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৯:০২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৯:০২:১২ অপরাহ্ন
নওগাঁর মান্দায় হারিয়ে যেতে বসা বাংলার আদি লোকজ ঐতিহ্য যাত্রাপালাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা শিল্পকলার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মান্দা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিতে  এ যাত্রাপালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, রাজশাহীর অভিজ্ঞ শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। যাত্রাপালার প্রধান অতিথি হিসেবে  ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাক্তার একরামুল বাড়ি টিপু। 

 এছাড়াও একদল দক্ষ শিল্পী নাট্যাভিনয়ের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর যাত্রাপালার আয়োজন হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]