নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:২৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:২৪:০৮ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা (এনজিও)  ডাসকো এর আয়োজনে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও
 বর্জ্য ব্যবস্থাপনার জন্য  প্যাডেল বিন ও বালতিসহ বহনযোগ্য হাত ধোয়ার বেসিন বিতরণ করা হয়েছে।  সংস্থাটির ' নিরাপদ পানিতে সুবিধাবঞ্চিত  জনগোষ্ঠীর প্রবেশাধিকার উন্নতিকরণ' (সোয়াব) প্রকল্পের আওতায় এসব চারা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
  
বৃহস্পতিবার (৪ জুন) বেলা  ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)   মোছা. মুর্শিদা  খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোয়াব প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম খান, প্রকল্প প্রকৌশলী মো. শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংস্থার প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগী, ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে, একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ও তিনটি কমিউনিটি ক্লিনিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও বালতিসহ বহনযোগ্য হাত ধোয়ার বেসিন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান , পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চলমান এই প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও উপকারভোগী, ব্যক্তি পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ স্থানীয়  বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের চারা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে প্যাডেল বিন এবং স্বাস্থ্য সুরক্ষায়  স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হবে।
 
আয়োজকেরা আরও জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]