তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:১১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:১১:৩৮ অপরাহ্ন
রাজশাহীর তানোরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (৪জুন) বিকেলে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, “ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমীর মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা  সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাওলানা  আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তানোর উপজেলা শাখার সেক্রেটারি দেবানন্দ বর্মন এবং হিন্দু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক পরিষদ তানোর উপজেলার সভাপতি দর্শনাথ দাস ও মাহাবুর চৌধুরী প্রমুখ।

এদিন সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিগণ তাদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]