ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:২১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:২১:৫৩ অপরাহ্ন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

এদিন অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিলখাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা এবং এ আর ফার্মেসিকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর মোহাঃ সেমাজুল হক।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]