অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৮:৩৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৮:৩৩:১৩ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং প্রয়াত কর্মচারীদের ওয়ারিশগণের হাতে আনুতোষিকের চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রশাসক কর্মজীবনে কর্মচারীদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের কল্যাণে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগীয় প্রতিনিধিসহ চেকপ্রাপ্ত কর্মচারী ও ওয়ারিশগণ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, অবসরপ্রাপ্ত কর্মচারী ও মৃত কর্মচারীদের পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে আনুতোষিকসহ বিভিন্ন প্রাপ্য সুবিধা প্রদান করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]