মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৮:২৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৮:২৩:৫৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মানসিক সমস্যায় ভোগা এক আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। শান্ত মার্ডি (২৬) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শান্ত মার্ডি ওই গ্রামের মোটাই মার্ডির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ছিলেন শান্ত। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করেন।

পরে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে নিহতের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই বিষণ্নতায় আক্রান্ত থাকতেন।একটি প্রাণের এমন নিভে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের জন্যই বেদনাদায়ক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শান্তর অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রশাসনিক অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]