চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:২০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:২০:০৫ অপরাহ্ন
মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) ভোরে গাংনী উপজেলার বামুন্দী বাজারে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে তার বাড়ি পাবনা বলে জানালেও এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বামুন্দী বাজারের তুষার টায়ার হাউজে অজ্ঞাত ৫-৬ জন হানা দেয়। এ সময় তারা ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকা পিকআপে তুলছিল। দোকান মালিক টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন হাজির হয়। 

এ অবস্থায় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে অজ্ঞাত ওই যুবক। পরে তাকে বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হয়। এক পর্যায়ে তিনি মারা যান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়,  বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক মানুষ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তারা ৫-৬ জন পাবনা সদর থেকে পিকআপে  চুরি করতে বামুন্দি এসেছিল। 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]