কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:২৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:২৭:৩৭ অপরাহ্ন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা ওরফে আজাদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাপ মাওলা ওরফে আজাদ বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজাদ মোটরসাইকেলে করে উপজেলার ভূঞারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি বাস ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]