রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৭:০৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৭:০৩:০৭ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে “রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে রাজশাহী কলেজের ৩শ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। যারা মেডিকেল, বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট ও মেরিন একাডেমি, বিএমএ লং কোর্সে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী।  

অনুষ্ঠানে শুরুতে অতিথিবৃন্দকে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে বিএনসিসির একটি চৌকস দল অতিথিবৃন্দকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষাথীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘কোয়াক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।

স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী। শিক্ষাথীদের অনুভূতি ব্যক্ত করতে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা সিদ্দিকা, বুয়েটের হাসিনুল ইসলাম সৃজন, তাসনিয়া তিথি, দিনাজপুর মেডিকেলের রাব্বি, সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহমিনা শামীম তাসু।

অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং রাজশাহী কলেজের শিক্ষা, ঐতিহ্য ও গৌরবময় অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, রাজশাহী কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তার ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজ চত্বরে বৃক্ষের চারা রোপন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় সঙ্গে ছিলেন রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের, রাজশাহী কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]