লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১০:৪৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১০:৪৭:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার রেললাইনে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের খালি ওয়াগন সফলভাবে উদ্ধার করা হয়েছে। এর ফলে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রজত কুমার রায়। তিনি জানান, লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যান এনে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, বগিচ্যুতির কারণে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়ে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]