বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১০:২১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১০:২১:৫৯ অপরাহ্ন
বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, তবে তাদের বাড়ি নওগাঁয় বলে জানা গেছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়া অপর মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]