জাতিসংঘ ইসরায়েলকে যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে 'ব্ল্যাকলিস্ট' বা কালো তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য নিশ্চিত করেন। ইসরায়েল এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতাবিবর্জিত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে, এবং জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ও ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ উঠে। এসব অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। জাতিসংঘের বার্ষিক সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা প্রতিবেদনে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
'দ্য জেরুজালেম পোস্ট' জানায়, ২০২৬ সালের কালো তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আরও কিছু ইসরাইলি সংস্থাকে ভবিষ্যৎ পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তকে জাতিসংঘের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হিসেবে বিবেচনা করেছেন। এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সংঘটিত যৌন সহিংসতার ঘটনা পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে চিহ্নিত করা হয়।